Sunday, March 18, 2012

CHICKEN HARIYALI KABAB

RECIPE:

2 chicken breast - cut into small cibes or stripes
2 bunch coriander
1/2 bunch mint
ginger and garlic paste - 1 tsp each
hung yugurt 2 tbsp
i medium oniion
4 green chillied
salt
black pepper
trumeric 1/2 tsp
garam masala 1/2 tsp
lime juice - 1 lime
jayfal and jayitri 1/4 tsp
oil 1 tbsp


- grind in coriander, mint, onion and green chillies to a fine paste. it will be more than u need so u can keep for later in the chiller(thats wat i did)
--add in the chicken, hung card and the rest of the ingredients. give it a seasoning check. marinade overnight
- next day put them in skewers and bake. i grilled for the last 5 mins, u need to check whn u feel its done and dry.

tips: to make hung curd from normal yugurt: in a strainer put two layers of kitchen roll and pour in ur yugurt. keep for about an hour in the freezer over a
bowl. u will get very thick yugurt witout water. that works best for kababs.


Courtesy: Ranna Banna facebook Group.

রসমালাই

উপকরণঃ

ডিম - ১টি
বেকিং পাউডার - ১ চা চামচ
গুড়ো দুধ - ১ কাপ
ময়দা - ১ চা চামচ
তরল দুধ - ১ লিটার
চিনি - স্বাদমত (আমি সাধারনত ৩ টেবিল চামচ দেই)
এলাচদানা, গুড়ো করা - ১ টি এলাচ
ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ (গোলাপজল দিতে পারেন পরিবর্তে)
পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য


যেভাবে বানাবেনঃ

১। তলা ভারী এমন বড় একটি পাত্রে চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন, এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। আচঁ খুব কম রাখুন।

২। এবার আরেকটি পাত্রে গুড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন, ডিমটি ফেটিয়ে এই মিস্রনে মেশান। ভ্যানিলা অথবা গোলাপজল দিয়ে দিন।

৩। সব একসাথে সুন্দর করে মিশিয়ে খামির বানান, খুব বেশি মাখবেন না...সব মিশে গেলেই হলো। প্রথমে খামিরটা হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয়ে...কিন্তু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে গেছে , হাতের সাথে আর আটকাচ্ছে না।

৪। এখান থেকে এবার ছোট ছোট বল বানান। বেশি বড় বানাবেন না, মার্বেলের মতো বড় বানালেই দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে...তাই ছোট বল বানান।

৫। এতোক্ষনে চুলায় দুধ ফুটে গিয়েছে, এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে। আচঁ আরো কমিয়ে দিন এখন, সর্বনিন্ম আচেঁ রাখুন।

৬। দশ মিনিট এভাবে কম আচেঁ রান্না করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়।

৭। দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। বেশি কাচাঁ থাকলে কম আচেঁ আরো কিছুক্ষন রান্না করূন, যদি সামান্য একটু কাচাঁভাব থাকে মিষ্টির ভিতরে তাহলে চুলা নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।

৮। মালাই আরেকটু ঘন করতে চাইলে আরো কিছুক্ষন কম আচেঁ চুলায় রাখতে পারেন, শুধু মাঝে মাঝে পাত্রটি একটু ঝাকিয়ে দিন যাতে তলায় ধরে না যায়।

৯। ঠান্ডা করে পরিবেশন করূন রসমালাই, পরিবেশনের পূর্বে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন 

Courtesy: রান্না-বান্না ( Ranna-Banna )

মাটন স্টেক

উপকরণঃ
১. খাসির মাংস ১/২ কেজি,
২. মরিচ গুঁড়া ১ চা চামচ (ঝাল কি রকম খান তার উপর কম বেশি করতে হবে),
৩. লবণ পরিমাণমতো,
৪. স্বাদলবণ পরিমাণমতো,
৫. সয়া সস ২ টে· চামচ,
৬. তেল ৬ টে· চামচ,
৭. ঘি ২ টে· চামচ,
৮. সশা ১টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),
৯. গাজর ১ টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),
১০. টমেটো ১ টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),

প্রণালী

১. মাংস টুকরা করে সব মরিচ গুঁড়া, লবন, স্বাদলবণ, সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১ঘন্টা (ক্ষুদা বেশি লাগলে ম্যারিনেট না করলেও চলে ;) তবে করলে ভাল হয়)।

২. বেকিং ট্রে তে সবটুকু তেল ঢেলে ছরিয়ে দিতে হবে যেন কোন অংশ বাদ না পরে।

৩. ওভেন এ ২৫০ তাপে বা ম্যাক্স এ দিয়ে ট্রে সহ প্রিহিট করতে হবে ৫ মিনিট।

৪. যখন তেল শিমার করা শুরু হবে বা গরম হয়ে যাবে তখন ট্রে বের করে মাংস সাজিয়ে দিয়ে ওভেনে ১০ মিনিট এর জন্য দিতে হবে।।

৫. ৭মিনিটের মাথায় ট্রে বের করে মাংস উলটিয়ে ঘি দিয়ে ব্রাস করে উপরের তাকে ৩ মিনিট এর জন্য দিতে হবে।।

৬. সশা, গাজর টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


Courtesy: রান্না-বান্না ( Ranna-Banna )

Carrot Cake

উপকরনঃ
• গাজর কুচি - ২ কাপ
• দুধ – ৪ কাপ
• চিনি – দের কাপ
• ডিম – ২ টি
• ময়দা – ১/২ কাপ
• বেকিং পাউডার – ১চা চামচ
• গুড়া দুধ – ১ টে চামচ
• ভেনিলা এসেন্স – ১ চা চামচ
• ঘি – ৩ চা চামচ
প্রণালীঃ
কুচি করে রাখা গাজর গরম দুধে সেদ্ধ দিন। অল্প পরিমান লবন দিন। গাজর মোটামুটি সেদ্ধ হলেই চিনি দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। যেন গাজরে অল্প পরিমান দুধ থাকে।
ময়দার সাথে গুড়া দুধ ও বেকিং পাউডার মিশিয়ে নিন। ডিম, ঘি ও ভ্যানিলা এসেন্স এক সাথে ব্লেন্ডারে ভালো ভাবে মিশান।
ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ ও সেদ্ধ করা গাজর দুধ সহ এক সাথে মিশান। এবার যে পাত্রে বেক করবেন সেই পাত্রে সামান্য ঘি মেখে মিশ্রণ টি মাইক্রো ওভেন এ ৫মিনিট(high) বেক করুন।
ঠাণ্ডা হলে পরিবেশন করুন।


Courtesy: রান্না-বান্না ( Ranna-Banna )

Wednesday, February 8, 2012

কলিজা-ডালের মাখানি


উপকরণ: পাঁচমিশালি ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কলিজা আধা কেজি, আদা বাটা ১ টেবিল-চামচ, টক দই সিকি কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা ১ চা-চামচ, চিনি স্বাদমতো, শুকনা মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ, তেল আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, শুকনা মরিচ গোটা ২টি, গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ, মেথি, জিরা গোটা ১ চা-চামচ, মাখন ২ টেবিল-চামচ।

প্রণালি: ডালভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তেলে পেঁয়াজ দিয়ে তা হালকা লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। কলিজা দুবার কষাতে হবে। এবার ডাল দিয়ে পানি দিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে মাখন ও শুকনা মরিচ দিয়ে লাল হলে জিরা-মেথি ফোড়ন দিয়ে প্যানের ওপরে ঢেলে দিতে হবে এবং ছ্যাত করে শব্দ হতে হবে।

Courtesy: https://bengalirecipes4u.wordpress.com

কলিজার দো-পেঁয়াজা


উপকরণ: খাসির কলিজা ৫০০ গ্রাম, আলু ৪টি (মাঝারি), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচ ৪টি (থেঁতো করা) দারচিনি ৩ টুকরা, তেজপাতা ২টি, দুধ আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: প্রথমে কলিজা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে দুধ, লবণ, আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। আলু ডুমো করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে দুধসহ কলিজা মসলায় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যায়।

Courtesy: https://bengalirecipes4u.wordpress.com

মোগলাই পরোটা


উপকরণ: ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালী: ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে।
পুর: মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ—এসব দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে।
কিমা সেদ্ধ: ডিম ২-৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা ইচ্ছামতো, ভাজার জন্য তেল।
প্রণালী: একটি করে গোল্লা নিয়ে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিতে হবে। রুটি একদম পাতলা হবে। এবার এর ওপর হাতে তেল নিয়ে তেল মাখিয়ে তার ওপর পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, কিমা দিয়ে, ধনেপাতা দিয়ে সব শেষে ডিম দিয়ে রুটি চার ভাঁজ করে পারাটার আকারে বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার সালাদ, সস দিয়ে পরিবেশন।


Courtesy: bengalirecipes4u.wordpress.com