Showing posts with label Egg. Show all posts
Showing posts with label Egg. Show all posts

Wednesday, February 8, 2012

মোগলাই পরোটা


উপকরণ: ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালী: ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে।
পুর: মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ—এসব দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে।
কিমা সেদ্ধ: ডিম ২-৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা ইচ্ছামতো, ভাজার জন্য তেল।
প্রণালী: একটি করে গোল্লা নিয়ে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিতে হবে। রুটি একদম পাতলা হবে। এবার এর ওপর হাতে তেল নিয়ে তেল মাখিয়ে তার ওপর পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, কিমা দিয়ে, ধনেপাতা দিয়ে সব শেষে ডিম দিয়ে রুটি চার ভাঁজ করে পারাটার আকারে বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার সালাদ, সস দিয়ে পরিবেশন।


Courtesy: bengalirecipes4u.wordpress.com

ডিম কারি


উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২ টেবিল চামচ, জিরা টালা গুঁড়ো ১ চা চামচ, দারচিনি গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: ছোলার ডাল ৫ কাপ পানিতে সেদ্ধ করুন। ডিম নরম করে সেদ্ধ করুন। তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা ও ২টি কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভাজুন। পৌনে এক চা চামচ টালা জিরা, দারচিনি, অন্যান্য মসলা এবং আধা কাপ পানি দিয়ে কষান। ডাল, লবণ ও চিনি দিয়ে অল্প কষিয়ে ডিম ও ৪টি কাঁচামরিচ দিয়ে ঢেকে ২-৩ মিনিট সেদ্ধ করুন। বেশি ঘন হলে ১-২ কাপ পানি দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি, বাকি টালা জিরা এবং দারচিনির গুঁড়ো দিয়ে নামান। এরপর পরিবেশন করুন।

courtesy: https://bengalirecipes4u.wordpress.com

ডাল হাড়িয়ালী



উপকরণ : মসুর ডাল ১-২ কাপ, আদা ক্র্যাশ ১ চা চামচ, পিয়াজ কুচি ১-২ কাপ, ৪ দানা বাটা ১ চা চামচ, কারী পাউডার ১-২ চা চামচ, মুগ ডাল ১-২ কাপ, ডিম ২টা, কাঁচামরিচ কুচি ৪-৫টা, মেথি বাটা ১ চা চামচ, কাশমেরী মসলা ১-২ চা চামচ, মাশকালাই ডাল ১-২ কাপ, রসুন ক্র্যাশ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, বাটার ২ টেবিল চামচ।

যেভাবে করবেন : ১টা ডিম সিদ্ধ করে চাকা করে কেটে নিন। আরেকটা ডিম ফেটে সিদ্ধ চাকা ডিম চুবিয়ে ভেজে নিন। চুলায় পাত্রে তেল দিয়ে আদা, রসুন ক্র্যাশ দিন। পিয়াজ কুচি ও সব মসলা দিয়ে কষিয়ে ডাল দিন। গরম পানি ২ কাপ দিন। ডাল সিদ্ধ হয়ে এলে ডিমের টুকরাগুলো ও বাটার দিয়ে নামিয়ে নিন।

Courtesy: https://bengalirecipes4u.wordpress.com