Thursday, July 5, 2012

ফ্রেঞ্চ ফ্রাই

ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে করার দুটো রেসিপি পেলাম। দুটোই দেয়া হোল। আপণারা করে দেখতে পারেন কোনটা বেশী মুচমুচে হয়। 
১) Alo ektu mota charkona,lomba kore kete nia nun r ek chutki holud panite adha shiddho korte hobe,chaknite nia valo kore pani jhorate hobe.1ta plate a nia alur gaye dim phetano makhate hobe,pore alur upore atta/moyda chitie dite hobe.ebar gorom tele vajun.

রেসিপি দিয়েছেনঃ COOK WORM FERDOUS


২) যা যা লাগবেঃ
১। ১ কেজি ফেঞ্চ ফ্রাই শেপ এর আলু
২। ১ চা চামচ লবণ
৩। ১ টেবিল চামচ ভিনেগার
৪। ২ চা চামচ বিট লবণ
৫। ভাজার জন্য তেল

রান্না প্রণালীঃ
আলু কেটে তাতে লবণ ও ভিনেগার মাখাতে হবে। পানি গরম করে তাতে আলু গুলা ছেড়ে দিতে হবে। ১০-১২ মিনিট সিদ্ধ করে ছাকনি পাত্রে নামিয়ে ছেকে পানি ফেলে দিতে হবে। আলু ঠান্ডা হতে দিয়ে যে পাত্রে ভাজব তাতে ডুবোতেল এ ভাজার পরিমাণ তেল দিয়ে গরম করতে হবে।

একটা জিনিস মাথায় রাখতে হয় তেল এর তাপমাত্রা ৩৭০-৩৮০ ফারেনহাইট হলে ভাজি করার কাজটা ভাল হয়।[রেসিপি ব্লগ থেকে পাওয়া এবং নিজের অভিজ্ঞতায় মিলিয়ে নেয়া।] যারা হোটেল-রেস্টুরেন্ট এ রান্না করে তারা থার্মোমিটার দিয়ে এই তাপ ধরে রাখতে পারে। আমরা যারা বাসা বাড়িতে রান্না করি তারা কিছু conventional method ফলো করতে পারি। যেমনঃ সয়াবিন তেল এর স্ফুটনাংক প্রায় ৪৮০ ফারেনহাইট। সুতরাং তেল গরম হয়ে যখন ধোয়া উড়তে থাকে বুঝতে হবে তেল এর তাপমাত্রা এখন ৪৮০ ফারেনহাইট! এ সময় চুলার জ্বাল কিছুটা কমিয়ে রাখলে আধা মিনিট পর কাঙ্খিত তাপমাত্রায় পৌছান যায়।

এরপর তেল এ সব আলু ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক ১ মিনিট এর ভিতর নামিয়ে ফেলতে হবে। তেল ছাকনি দিয়ে ছেকে ফেলতে হবে। এরপর পুরাপুরি তেল ছাকার জন্য আলু গুলা টিস্যুর উপর বিছিয়ে রাখতে হবে। তাতে অতিরিক্ত তেল দূর হয়ে যাবে

এরপর আলু একটা পাত্রে নিয়ে ডীপ ফ্রিজ এ রাখতে হবে অন্ততঃ ৩-৪ ঘন্টার জন্য। [এইডাই হল আসল মজা! ]

তারপর আবার তেল চুলায় দিয়ে আগের নিয়মে গরম করে নিতে হবে। এরপর ডীপ ফ্রিজ থেকে আলু বের করে তা গরম তেল এ ছেড়ে দিতে হবে।
সাবধানতাঃগরম তেল এ পানি পড়লে গরম তেল এর ছিটা চারিদিকে ছিটতে থাকে, যা গায়ে লাগলে ফোস্কা পড়তে পারে। আলু ডীপ ফ্রিজিং করায় এর গায়ে পানি লেগে থাকে। এ কারণে আলু গরম তেল এ ছাড়ার সময় হাতে গ্লাভস পড়ে নিরাপদ দূরত্বে থেকে ছাড়া ভাল।

আলু তেল এ দেয়ার পর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে। এভাবে ৪-৫ মিনিট ভাজার পর নামিয়ে তেল ছেকে ফেলতে হবে।

এরপর ফ্রেঞ্চ ফ্রাই এর বীট লবণ ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিয়ে।



Courtesy: Ranna Banna

ক্যাশোনাট স্যালাদ



উপকরণ: চিকেন কুচি ১ কাপ,মেয়নেজ আধা কাপ, টমেটোর ২টি, ডিম সিদ্ধ ২টি, কাজু বাদাম আধা কাপ, লেটুস পাতা ২টি,মটরশুঁটি সিদ্ধ আধা কাপ, বাটার ২ টেবিল চামচ। 

যেভাবে তৈরি করবেন: বয়েল করা মুরগীর বুকের অংশ থেকে মাংসগুলো লম্বা লম্বা করে ছাড়িয়ে নিন। কুচি করে কাটুন। বাটারে চিকেন ভেজে নিন। সিদ্ধ ডিম কুচি করে কেটে নিন। কিছুটা লেটুস পাতা কুচি করে কেটে নিন। টমেটোর কুচি করে কেটে নিন।কাজু বাদাম হালকা ভেঙ্গে নিন। এবার মুরগী, পেঁয়াজ, ডিম, মেয়নেজ টমেটোর এবং মটরশুঁটি ও কাজু বাদাম মিক্স করুন। এবার তৈরি হয়ে গেল ক্যাশোনাট স্যালাদ। 


Courtesy: Ranna Banna (Facebook Page)

বাহারি বেগুন ভর্তা

উপকরণ: বেগুন ১টি (বড় সাইজ), সরিষা বাটা ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, নারকেল মিহি বাটা ২ চা চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মেথি আধা কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: বেগুনের গায়ে তেল মাখিয়ে পুড়িয়ে নিতে হবে। এবার পানিতে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে একটু ছেনে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হলে টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটো নরম হলে সরিষা, পোস্ত, নারকেল, কাঁচামরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে বেগুন দিয়ে কষাতে হবে। কড়াইয়ের তলা ছেড়ে এলে এবং একটু আঠালো হলে নামিয়ে নিতে হবে। চিতই পিঠার সঙ্গে এই ভর্তা খাওয়া যায়।



Courtesy: Facebook Page Ranna Banna

কাঁচকি শুঁটকি ও কাঁঠালের বিচি ভুনা


উপকরণ : কাঁচকি শুঁটকি হাফ কাপ, পেঁয়াজ ২ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ ৪-৫টি, জিরা বাটা ১ চা চামচ, কাঁঠালের বিচি কুচি ১ কাপ।
প্রস্তুত প্রণালি : কাঁচকি শুঁটকি তাওয়ায় ঢেলে গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। গরম তেলে পেঁয়াজ হালকা ব্রাউন করে তার মধ্যে শুঁটকিসহ সব মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে ১ কাপ পানি দিয়ে মাখা মাখা করে নামাতে হবে।


Courtesy: Facebook group Ranna Banna

Sunday, June 17, 2012

ডিম এর জর্দা



ডিমঃ ৪টা 
চিনিঃ আপনার স্বাদ মত 
দুধঃ ১/২ কাপ 
দারচিনিঃ ছোট একটি
এলাচঃ একটি
ঘিঃ ৪ টেবিল চামচ
ছানাঃ আধা কাপ

প্রণালীঃ সব উপকরণ একসাথে মিশিয়ে একটি প্যানে নিয়ে চুলায় দিতে হবে। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকুন। ব্যাস হয়ে গেল ডিম এর জর্দা।

রেসিপিঃ Rez Mouli



Courtesy: রান্না-বান্না ( Ranna-Banna )

Sunday, March 18, 2012

নারকেলের তিল পুলি

উপকরণঃ
পুরের জন্য—কুরানো নারকেল ২ কাপ, ভাজা তিলের গুঁড়া আধা কাপ, খেজুরের গুড় ১ কাপ, আতপ চালের গুঁড়া ২ টেবিল-চামচ, এক চিমটি এলাচ গুঁড়া, দারচিনি ২-৩টা।
খামিরের জন্য—আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি দেড় কাপ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল দুই কাপ।

প্রস্তুত প্রণালিঃ
কুরানো নারকেলে গুড় দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। একটু শক্ত হয়ে এলে এলাচ, তিল ও চালের গুঁড়া ছড়িয়ে আরও একটু রান্না করতে হবে। তেল উঠে পুর যখন পাকানোর মতো শক্ত হবে, তখন নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এবার চালের গুঁড়া সেদ্ধ করে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে, যাতে খামিরে কোনো চাকা না থাকে। একটু ঠান্ডা হলে পানি ছিটিয়ে ভালো করে ছেনে রুটি বানাতে হবে। রুটির এক কিনারে পুর রেখে বাঁকানো চাঁদের মতো উল্টে পিঠে আটকে দিতে হবে। এবার টিনের পাত অথবা পুলিপিঠা কাটার চাকতি দিয়ে কেটে নিতে হবে। কিনারে মুড়ি ভেঙে ও নকশা করা যায়। গরম তেলে মচমচে করে ভাজতে হবে। এই পিঠা এয়ারটাইট পাত্রে দুই-তিন দিন রেখে খাওয়া যায়।

Courtesy: Ranna Banna Facebook group

Lal Mohan

Ingredients: 1/2 cup milk powder
1 tsp flour
1 tsp sooji
1 tsp baking soda
1 tbsp ghee
milk as needed
For sugar syrup : 1 cup sugar & 3/4 cup water.

Method: First make the single thread sugar syrup. Do not boil it too much.
Then, mix all other ingredients together for the sweet. Make a dough. The dough should not be sticking in your palm. make balls from the dough & fry them in oil & at a low heat. Do not fry it at high heat. After frying add the sweets into the syrup. And, leave it for 1 or, more hour to eat. You can decorate it with almond or, coconut powder.

Courtesy: Ranna Banna facebook Group